দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আব্দুর রউফ ও মোসাব্বির হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বুধবার ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দুপুর ১২টায় প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টায় প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে আরও একটি জরুরি সভা হয়। ওই দুই সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
এদিকে ঘটনার কারণ উদ্ঘাটন, দোষীদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. এস. এম. আইনুল হক আকন্দকে। সদস্যসচিব করা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উপ-রেজিস্ট্রার মো. সালাউদ্দিন মোল্লাকে।
কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ এবং সহকারী প্রক্টর প্রভাষক জাকির হোসেন।
উল্লেখ্য, বাসে কথা-কাটাকাটির জেরে বুধবার সকাল ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ অন্তত আটজন শিক্ষার্থী আহত হন।
যে আই